বিরাট ধাক্কা! আর্থিক সংকটে ইন্ডিয়ান ফুটবল লিগ ছাড়ল মহামেডান

সায়ন সেনগুপ্ত, কলকাতা: দেশের ফুটবলের অগ্ৰগতিতে দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। একাধিক গৌরবময় রেকর্ড রয়েছে সাদা-কালো শিবিরের ঝুলিতে। এমনকি বছর কয়েক আগে ও দেশের দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ তথা আইলিগ জয় করে প্রথম ডিভিশন লিগে প্রবেশাধিকার পেয়েছিল ব্ল্যাক প্যান্থার্স। গতবার ইন্ডিয়ান সুপার লিগে দেশীয় স্কোয়াড নিয়ে ও দাপটের সাথে খেলার পরিকল্পনা থাকলেও খুব একটা সুবিধা করতে পারেনি। যারফলে দল নেমে যায় দ্বিতীয় ডিভিশনে।
ALSO READ | ফের স্থগিত হয়ে গেল ইস্টবেঙ্গল বনাম নীতা এফ-এর ম্যাচ
এবারের এই মরসুমে বহু প্রত্যাশা নিয়ে ইন্ডিয়ান ফুটবল লিগ শুরু করেছিল সাদা-কালো ব্রিগেড। যেখানে প্রথম ম্যাচে শিলং লাজং এফসির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করলেও শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাবকে। তারপর দ্বিতীয় ম্যাচে তারা পরাজিত হয় বেঙ্গালুরু ইউনাইটেডের কাছে। সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল শাহিদ রমনের ছেলেরা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গত দুইটি ম্যাচে ও তারা পরাজিত হয় গোকুলাম কেরালা এফসির পাশাপাশি রাজস্থান ইউনাইটেডের কাছে। যারফলে প্রভাব এসেছিল পয়েন্ট টেবিলে।
ALSO READ | বিশ্বের পোশাক মানচিত্রে তলানিতে বাংলাদেশ! সুযোগ পেয়ে ছক্কা হাঁকাল ভারত
আগামী ১লা ডিসেম্বর তাদের অ্যাওয়ে ম্যাচ ছিল চানমারী এফসির বিরুদ্ধে। তবে এসবের মাঝেই সামনে আসলো নয়া তথ্য। জানা গিয়েছে আর্থিক সমস্যার দরুন এবার ইন্ডিয়ান ফুটবল লিগ থেকে নাম প্রত্যাহার করে নিল রেড রোডের এই ফুটবল দল। যেটা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা ফুটবল অনুরাগীদের কাছে।
ALSO READ | ব্রহ্মসে সজ্জিত যুদ্ধজাহাজ ‘বিন্ধ্যগিরি’ নৌবাহিনীকে হস্তান্তর! কলকাতার GRSE-র বড় সাফল্য