গাড়ওয়ালকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল ইস্টবেঙ্গল - 24 Ghanta Bangla News
Home

গাড়ওয়ালকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল ইস্টবেঙ্গল

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের ধারা বজায় রাখল অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা (East Bengal Women)।  শুক্রবার সন্ধ্যায় কল্যাণী স্টেডিয়ামে ইন্ডিয়ান উইমেন্স লিগের চতুর্থ ম্যাচে নেমেছিল ফাজিলা ইয়াকপুতরা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল গাড়ওয়াল ইউনাইটেড। সম্পূর্ণ সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় গত দুইবারের খেতাব জয়ীরা। গোল পান যথাক্রমে সৌম্যা গুগুলথ এবং সুলঞ্জনা রাউল। এই জয়ের সুবাদে দেশের এই প্রথম ডিভিশন ফুটবল লিগের শীর্ষস্থান বজায় রাখল লাল-হলুদ ব্রিগেড।

ALSO READ | ফের স্থগিত হয়ে গেল ইস্টবেঙ্গল বনাম নীতা এফ-এর ম্যাচ

আজ সন্ধ্যায় প্রথম থেকেই যথেষ্ট ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল দলকে। কিন্তু শুরুটা খুব একটা দৃষ্টিনন্দন ছিল না। তবে সময় এগোনোর সাথে সাথেই আক্রমণে উঠে আসতে শুরু করেছিলেন সিল্কি দেবী থেকে শুরু করে সুস্মিতা লেপচারা। তবে গোলের সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের ডিফেন্সে আটকে যেতে হচ্ছিল বারংবার। তবে সেটা বেশিক্ষণ বজায় থাকেনি। প্রথমার্ধের অন্তিম কোয়ার্টার পর্যন্ত গোলের দেখা না মিললেও অতিরিক্ত সময় বল জালে জড়িয়ে দেন সৌম্যা। অতিরিক্ত দুই মিনিট অর্থাৎ ৪৭ মিনিটের মাথায় তার গোলেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

ALSO READ | শ্রীনিধি ডেকানের দায়িত্বে এই পর্তুগিজ কোচ

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানো লক্ষ্য ছিল প্রত্যেকের। সেইমতো মাঠে নেমেছিলেন ফাজিলা ইয়াকপুতরা। ম্যাচের অন্তিম কোয়ার্টারে লাল-হলুদের হয়ে দ্বিতীয় গোল করে যান সুলঞ্জনা রাউল। শেষ পর্যন্ত দুইটি গোলের ব্যবধানে আসে জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *