পাহাড়ে হোমস্টে বানালে ১৫ লক্ষ টাকা ভর্তুকি, জানুন নিয়ম
ভর্তুকির পাশাপাশি সুদে কি ছাড় মিলবে?
হোমস্টে তৈরির জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিলে প্রথম ৫ বছর সুদেও ছাড় পাওয়া যাবে। দেড় লক্ষ টাকা পর্যন্ত সুদেও ছাড় মিলবে।। ফলে পাহাড়ের কোলে নিজের ছোট্ট আস্তানা গড়ে তোলার খরচ কিছুটা হলেও কমতে পারে।
হোমস্টে তৈরিতে নিজের পকেট থেকে কত টাকা দিতে হবে?
ঋণ নিয়ে হোমস্টে তৈরি করলে প্রকল্পের মোট খরচের ১২.৫ শতাংশ নিজের পকেট থেকে দিতে হবে। ধরুন, মোট খরচ ৪০ লক্ষ টাকা। আপনাকে নিজের পকেট থেকে দিতে হবে ৫ লক্ষ টাকা। বাকি ৩৫ লক্ষ টাকার জন্য আপনি লোন নিতে পারেন। তার মধ্যে ১৫ লক্ষ আপনি ভর্তুকি পেয়ে যাবেন। তবে এই ভর্তুকি তখনই মিলবে, আপনি যদি ব্যাঙ্ক থেকে লোন নেন।