সৌম্যার গোলে গাড়ওয়াল ইউনাইটেডের বিরুদ্ধে এগিয়ে ইস্টবেঙ্গল

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ, শুক্রবার সন্ধ্যায় কল্যাণী স্টেডিয়ামে ইন্ডিয়ান উইমেন্স লিগের চতুর্থ ম্যাচে নেমেছে ইস্টবেঙ্গল (East Bengal Women)। প্রতিপক্ষ হিসেবে রয়েছে গাড়ওয়াল ইউনাইটেড ফুটবল দল। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে আপাতত ১-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা। দলের হয়ে গোল পেয়েছেন সৌম্যা গুগুলথ। যারফলে বেশ কিছুটা চাপমুক্ত হয়েই দ্বিতীয়ার্ধ শুরু করতে পারবে লাল-হলুদ ব্রিগেড। পাশাপাশি পরবর্তীতে গোলের ব্যবধান বাড়িয়ে জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করতে চাইবেন সকলে।
ALSO READ | ফের স্থগিত হয়ে গেল ইস্টবেঙ্গল বনাম নীতা এফ-এর ম্যাচ
ইতিমধ্যেই টানা দুইটি ম্যাচে মাঠে নেমে তারা পরাজিত করেছে শক্তিশালী গোকুলাম কেরালা এফসির পাশাপাশি কর্নাটকের ফুটবল ক্লাব কিকস্টার্ট এফসিকে। যেটা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে রেস্টি নানজিরিদের। যারফলে আজ সন্ধ্যায় ফুরফুরে মেজাজেই ম্যাচ শুরু করে মশাল কন্যারা। সময় এগোনোর সাথে সাথেই আক্রমণে উঠে আসতে শুরু করেছিলেন সিল্কি দেবী থেকে শুরু করে সুস্মিতা লেপচারা। তবে গোলের সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের ডিফেন্সে আটকে যেতে হচ্ছিল বারংবার। তবে সেটা বেশিক্ষণ বজায় থাকেনি। প্রথমার্ধের অন্তিম কোয়ার্টার পর্যন্ত গোলের দেখা না মিললেও অতিরিক্ত সময় বল জালে জড়িয়ে দেন সৌম্যা।
অতিরিক্ত দুই মিনিট অর্থাৎ ৪৭ মিনিটের মাথায় তার গোলেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে তিন পয়েন্ট সুনিশ্চিত করার টার্গেট দলের ফুটবলারদের।
ALSO READ | শ্রীনিধি ডেকানের দায়িত্বে এই পর্তুগিজ কোচ