TMC Arrested: একুশে জুলাইয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, বাড়িতে হাজির পুলিশ, গ্রেফতার মমতাপন্থী প্রাক্তন বিধায়ক | TMC Leader Asit Majumdar Arrested Ahead of July 21 Rally in Extortion Case - 24 Ghanta Bangla News
Home

TMC Arrested: একুশে জুলাইয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, বাড়িতে হাজির পুলিশ, গ্রেফতার মমতাপন্থী প্রাক্তন বিধায়ক | TMC Leader Asit Majumdar Arrested Ahead of July 21 Rally in Extortion Case

Spread the love

অসিত মজুমদার, প্রাক্তন বিধায়কImage Credit: TV9 Bangla

হুগলি: একুশে জুলাইয়ের সভায় আসার আগেই গ্রেফতার অসিত মজুমদার। তোলাবাজির মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। এর আগেও একবার অসিত মজুমদারকে গ্রেফতার করা হয়েছিল। পরে মমতাপন্থী অসিতের বিরুদ্ধে পুরনো তোলাবাজির অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়। সেই মামলাতেই তাঁকে তলব করা হয় থানায়।

এদিকে একুশে জুলাইয়ের মঞ্চে আসার জন্য তৈরি হচ্ছিলেন অসিত। তখনই সাতসকালে তাঁর বাড়িতে হাজির হয় পুলিশ। তোলবাজির মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গ্রেফতার করা হয় তাঁকে।

এর আগে এক অশান্তির ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে গ্রেফতার করা হয়েছিল। সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় সোনারপুরে প্রবল জনরোষে পড়েন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দিকে ছোড়া হয় ডিম, ঢিল, জুতো। জামার কলার ধরে টানা হয়। সেই ঘটনায় চুঁচুড়ায় পাল্টা বিক্ষোভ দেখান প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার-সহ কয়েকজন। সেই সময়েই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন মোট ১০ জন। প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার-সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *