‘ভগবান মুরুগানের জয়’, সুপ্রিম কোর্ট দীপথুনে প্রদীপ জ্বালানোর অনুমতি দিতেই পোস্ট মোদীর
‘কার্তিগাই দীপম’-এ বিতর্কিত দীপথুন স্তম্ভে ফের জ্বলবে প্রদীপ। এই নিয়ে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশে তামিলনাড়ুর মাদুদাই জেলার তিরুপারঙ্কুন্দ্রম পাহাড় চূড়ায় প্রদীপ জবালানর ক্ষেত্রে আরও কোনও বাঁধা থাকছে না। সুপ্রিম কোর্ট এই রায় দিতেই তাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন ‘ভগবান মুরুগানের জয়’।