‘আজীবন এক নম্বরেই থাকবেন…’, শাহরুখ পুত্র আরিয়ানকে নিয়ে মুখ খুললেন ‘প্রেমিকা’ লারিসা
বছরভর নানা কারণে চর্চায় থাকেন তিনি। শাহরুখ খানের ছেলে বলে কথা। বেশ কিছু দিন ধরেই আরিয়ানের সঙ্গে প্রেমচর্চা তুঙ্গে ব্রাজ়িলীয় মডেল তথা অভিনেত্রী লারিসা বোনেসির। যদিও এ বিষয়ে বরাবরই স্পিকটি নট তাঁরা। তবে এ বার খান পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন লারিসা। তিনি জানান, শাহরুখ ও গোটা খান পরিবার তাঁর কাছে একেবারেই পরিবারের মতো।
একটি সাক্ষাৎকারে লারিসা বলেন, ‘আমার খুব কাছের খান পরিবার। ওঁরা জীবনে যা কিছু অর্জন করেছে, তার জন্য তাঁদের শ্রদ্ধা করি। তাঁদের সকলকে মানুষ হিসেবেও যথেষ্ট সম্মান করি। অনেকটা সাপোর্ট করেন ওঁরা আমায়। আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্ধুত্ব।’
শাহরুখকে ‘কিংবদন্তি’ বলেও উল্লেখ করেছেন লারিসা। তিনি বলেন, ‘সত্যিই উনি কিংবদন্তি। আজীবন এক নম্বরেই থাকবেন। অনেক কিছু শেখার আছে ওর থেকে। কী ভাবে শাহরুখ এই জায়গায় পৌঁছেছেন, সেটাও শেখার মতো।’ একইসঙ্গে আরিয়ানেরও প্রশংসা করেন লারিসা। নিজেকে প্রতিষ্ঠিত করতে যথেষ্ট পরিশ্রম করছেন শাহরুখ-পুত্র বলে মত তাঁর।
লারিসা বলেন, ‘আরিয়ান নিজের ভবিষ্যৎ ও বিশ্বাসের জন্য লড়াই করছেন। যে জেদ ওঁর মধ্যে রয়েছে, তাতে নিজের লক্ষে ঠিক একদিন পৌঁছে যাবে।’ শুধু তাই নয়, তরুণ পরিচালকের পরিচালনায় অভিনয়ের সুযোগ পেলেও তিনি খুশি হবেন বলে জানিয়েছেন।