‘ভারতের হিন্দুত্ববাদী সংগঠন লস্করের চেয়ে বিপজ্জনক!’ ২৬/১১ র পর বলেছিলেন রাহুল গান্ধী

কলকাতা: ২০০৮ সালের ২৬ নভেম্বরের সেই ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনা এখনও ভারতবাসীর স্মৃতিতে অমলিন।(Rahul Gandhi) তবে ২০০৮ সালে এই জঙ্গি হামলার ঘটনার ৮ মাস পর রাহুল গান্ধীর একটি মন্তব্য জাতীয় রাজনীতিতে মারাত্মক বিতর্কের সৃষ্টি করেছিল। ২৬/১১ র বর্ষ পূর্তিতে উইকিলিকস ফাঁস করে রাহুল গান্ধী সেই সময় বলেছিলেন লস্কর ই তৈবা বিদেশি জঙ্গি সংগঠন কিন্তু ভারতের মধ্যে গজিয়ে ওঠে হিন্দুত্ববাদী সংগঠনগুলিও এই একই ধরণের জঙ্গি মানসিকতা পোষণ করে।
উইকিলিকসের ফাঁস করা নথি অনুযায়ী, ২০০৯ সালের জুলাই মাসে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দেওয়া এক মধ্যাহ্নভোজের আসরে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টিমোথি রোমারের সঙ্গে রাহুল গান্ধীর একান্ত আলাপচারিতা হয়। সেই বৈঠকের সারসংক্ষেপ হিসেবে ওয়াশিংটনে পাঠানো মার্কিন দূতাবাসের ওই গোপন তারবার্তায় উল্লেখ করা হয়েছিল যে, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাসবাদ প্রসঙ্গে কথা বলার সময় রাহুল গান্ধী বলেছিলেন ভারতে গজিয়ে ওঠা হিন্দুত্ববাদী সংগঠনগুলি লস্করের থেকেও বিপজ্জনক এবং হুমকির কারণ।
আরও দেখুনঃ ২ দশক ধরে পলাতক! অবশেষে কাশ্মীর থেকে গ্রেফতার ভয়ঙ্কর জঙ্গি মহম্মদ মনশা
২০১০ সালের শেষের দিকে উইকিলিকস যখন এই গোপন মার্কিন কূটনৈতিক তারবার্তাটি প্রকাশ্যে আনে, তখন ভারতের জাতীয় রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। সমালোচক ও বিরোধী দলগুলোর পক্ষ থেকে এই বিষয়টিকে কেন্দ্র করে কংগ্রেস এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিল রাজনৈতিক মহলের একাংশ।
তাদের অভিযোগ ছিল, ২৬/১১-এর মতো ভয়াবহ হামলার যেখানে ১৬৬ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন একজন শীর্ষ রাজনৈতিক নেতার মুখে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার তুলনায় দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা ধর্মীয় গোষ্ঠীকে বড় হুমকি হিসেবে তুলে ধরা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একই সঙ্গে জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক।
অন্যদিকে, বিষয়টি প্রকাশ্যে আসার পর কংগ্রেসের পক্ষ থেকে এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। (Rahul Gandhi)দলের তৎকালীন নেতারা দাবি করেছিলেন, মার্কিন রাষ্ট্রদূতের পাঠানো তারবার্তায় রাহুল গান্ধীর বক্তব্যকে আংশিকভাবে বা প্রসঙ্গচ্যুতভাবে উপস্থাপন করা হয়েছে। কংগ্রেসের বক্তব্য ছিল, রাহুল গান্ধী দেশের সব ধরনের সাম্প্রদায়িকতা ও উগ্রপন্থার বিরোধিতা করেছিলেন।
তাদের ব্যাখ্যা ছিল তিনি কখনোই লস্কর-ই-তৈবার মতো ভয়ংকর আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনকে খাটো করে দেখেননি। তবে বিতর্ক তাতে থামেনি, বরং পরবর্তী সময়ে ‘গেরুয়া সন্ত্রাস’ বা ‘হিন্দু সন্ত্রাস’ শব্দবন্ধ নিয়ে ভারতের রাজনীতিতে যে দীর্ঘ বিতর্ক চলেছিল, উইকিলিকসের এই নথি সেই আগুনে ঘি ঢেলেছিল।
২৬/১১ র পর কেটে গিয়েছে ১৮ বছর। আজকের দিনেও ভারতের মানুষ ভুলতে পারেননি প্রাণ হারানো ১৬৬ জনকে। ভুলতে পারেনি সেইসব পুলিশের কর্মীদের যারা সেদিন রাতে নিজেদের জীবনকে তুচ্ছ করে এলোপাথাড়ি গুলি বুকে নিয়ে শহীদ হয়েছিলেন। কিন্তু পাশাপাশি সেইসময় কেন্দ্রে ক্ষমতায় থাকা কংগ্রেস সরকারের শীর্ষ স্থানীয় নেতার এই ধরণের মন্তব্য ভারতবাসীদের মাথা লজ্জায় হেট্ করে দিয়েছিল এবং যতদিন এই ২৬/১১ মানুষের স্মৃতিতে থাকবে ঠিক তখনই রাহুল গান্ধীর এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্যকে মনে করে একরাশ লজ্জায় ডুবে যাবে ভারতবাসী।