Parliament Special Session: সব জল্পনায় অবসান, বিশেষ অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করে দিল সরকার | Union Minister Kiren Rijiju Announces 3 Days Parliament Special Session from 30 November
ফাইল চিত্র।Image Credit: PTI
নয়া দিল্লি: জল্পনা ছিল অনেক দিন ধরেই। এবার বিশেষ অধিবেশনের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। বাদল অধিবেশন শেষ হওয়ার আগেই সংসদের বিশেষ অধিবেশন ডাকা হল।
যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে আজ, ২৬ নভেম্বর সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানান যে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন বসতে চলেছে। তিনদিনের বিশেষ অধিবেশন চলবে। ৩০ নভেম্বর লোকসভায় একদিনের জন্য বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। ২ ডিসেম্বর রাজ্যসভায় অধিবেশন ডাকা হয়েছে।
সরকারের তরফে বিশেষ অধিবেশনের আলোচ্য বস্তু সম্পর্কে জানানো না হলেও, সূত্রের খবর, এই তিনদিনের বিশেষ অধিবেশনেই মহিলা সংরক্ষণ বিল ও আসন পুনর্বিন্যাস বিল পেশ করা হবে ফের একবার। এই দুটি সংবিধান সংশোধনী বিল পেশ করার জন্যই এতদিন বাদল অধিবেশন আনুষ্ঠানিকভাবে মুলতুবি করা হয়নি।
বিস্তারিত আসছে…