দুধরাজ সাপ কি সত্যিই দুধ খায়? নাকি অকারণে বদনাম জুটেছে? কী বলছেন গবেষকরা - 24 Ghanta Bangla News
Home

দুধরাজ সাপ কি সত্যিই দুধ খায়? নাকি অকারণে বদনাম জুটেছে? কী বলছেন গবেষকরা

Spread the love

রাজ্যের বিভিন্ন প্রান্তে দুধরাজ সাপের দেখা মেলে। মেদিনীপুরের সর্পবন্ধু দেবরাজ চক্রবর্তী জানান, পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি, বেলদা, দাঁতন এলাকায় এই সাপ বেশি দেখতে পাওয়া যায়। তাঁর মতে, ‘ওই এলাকার পরিবেশ ও খাদ্য সম্ভারের কারণেই ওই এলাকায় দুধরাজ সাপ বেশি দেখা যায়। এই সাপ ভয় পেলে এস অক্ষরের মতো গুটিয়ে যায়।’

দুধরাজ সাপের বৈজ্ঞানিক নাম ‘Coelognathus radiatus’। ইংরেজিতে এই সাপকে ‘Copper-headed trinket snake’, ‘Radiate rat snake’, ‘Copperhead rat snake’ — বিভিন্ন নামে ডাকা হয়। এটি ৫-৭ ফুট লম্বা হতে পারে। সাধারণত ক্ষেতে, ঝোপঝাড়ে, মাটি বা ইটের স্তূপের আশপাশে দেখা যায়। সাপ নিয়ে কাজ করা কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সুমন প্রতিহারও বলেন, ‘এই সাপ নিয়ে আতঙ্কের কারণ নেই। কারণ, এর কামড়ে মৃত্যুর ঘটনা শুনিনি। আর নাম নিয়ে যে দুধ খাওয়ার বদনাম রয়েছে, এটি কিন্তু বুজরুকি ছাড়া কিছু না।’

একই অভিমত রাজ্যের সর্পচিকিৎসার রিসোর্স পার্সন তথা সাপের বিষ নিয়ে খড়্গপুর আইআইটিতে গবেষণারত শুভেন্দু বাগেরও। তাঁর কথায়, ‘শুধু দুধরাজ নয়, কোনও সাপই দুধ খায় না। সাপের খাদ্য হলো ইঁদুর, ব্যাঙ, পোকামাকড় প্রভৃতি। প্রকৃতিগত ভাবেই সাপের দুধ খাওয়ার কথা নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তেই কিন্তু দুধরাজ সাপ দেখা যায়, যা ক্ষতিকারক নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *