পুলিশকে গুলি, চম্পট ‘প্যাঁও’
সাইবার ক্রাইমে অভিযুক্তকে ধরতে গিয়ে দুষ্কৃতীর গুলির মুখোমুখি পুলিশ। বুধবার বিকেলে পশ্চিম বর্ধমানের হিরাপুর থানার গুরুনানক পল্লির ঘটনা। গুলি চালিয়ে চম্পট দিয়েছেন প্রতাপ দাস ওরফে প্যাঁও। পুলিশ তল্লাশি চালাচ্ছে। প্রতাপের বিরুদ্ধে সাইবার প্রতারণা, একাধিক ডাকাতি ও লুটপাটে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মঙ্গলবার থেকেই তাঁর বাড়িতে নজর রাখছিল পুলিশ। বুধবার বিকেলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ প্যাঁওয়ের বাড়িতে গিয়ে গেট খুলতে বলে। ভিতর থেকে গেট না-খোলায় পুলিশ পাঁচিল টপকে ঢুকলে অভিযুক্ত গুলি চালান বলে অভিযোগ। তবে গুলিতে কেউ আহত হননি। আসানসোল-দুর্গাপুরের সিপি প্রণব কুমার জানান, অভিযুক্তের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।