NRS Medical College: এনআরএস হাসপাতালে এক্স-রে রুমে খসে পড়ল সিলিংয়ের চাঙর, অল্পের জন্য রক্ষা রোগী ও কর্মীদের | Ceiling Plaster Falls Inside NRS Hospital X Ray Room in Kolkata; Patient and Staff Escape Unhurt - 24 Ghanta Bangla News
Home

NRS Medical College: এনআরএস হাসপাতালে এক্স-রে রুমে খসে পড়ল সিলিংয়ের চাঙর, অল্পের জন্য রক্ষা রোগী ও কর্মীদের | Ceiling Plaster Falls Inside NRS Hospital X Ray Room in Kolkata; Patient and Staff Escape Unhurt

Spread the love

NRS Medical College: এনআরএস হাসপাতালে এক্স-রে রুমে খসে পড়ল সিলিংয়ের চাঙর, অল্পের জন্য রক্ষা রোগী ও কর্মীদের

চাঙড় খসে পড়েছেImage Credit: TV9 Bangla

কলকাতা: রাজ্যের অন্যতম প্রথম সারির সরকারি হাসপাতাল এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন রোগী ও স্বাস্থ্যকর্মীরা। সূত্র মারফত জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ হাসপাতালের রেডিওলজি করিডরের ২ নম্বর এক্স-রে রুমে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

সূত্রে খবর, এদিন সকালে ২ নম্বর রুমে এক রোগীর এক্স-রে করার কাজ চলছিল। সেই সময় আচমকাই সিলিং থেকে একটি বড় চাঙর হুড়মুড়িয়ে নিচে খসে পড়ে। উপস্থিত বুদ্ধির জেরে কোনওক্রমে সরে যাওয়ায় মাথা বাঁচে রোগী ও কর্তব্যরত টেকনিশিয়ানদের। ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও, আচমকা চাঙর ভেঙে পড়ার শব্দে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খাতা-কলমে হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নের কথা বলা হলেও, বাস্তবে ভবনের মূল কাঠামো ও রক্ষণাবেক্ষণ নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়মিত সংস্কারের অভাবেই কি এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, “অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। স্বাস্থ্যকর্মীরা রক্ষা পেয়েছেন এটাই ভালো কথা। তাঁরা মারাত্মক আহত হতেই পারতেন। হাসপাতালের বিল্ডিং রক্ষণাবেক্ষণ নিয়ে তো বারবারই কথা হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *