Left Attacked: বামেদের সভায় ফের হামলা! চেয়ার দিয়ে বেধড়ক 'মার' বাম নেতাকে, মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড বর্ধমানে | Clash at Left Front Meeting in Burdwan: Kisan Morcha Leader Amal Haldar Injured - 24 Ghanta Bangla News
Home

Left Attacked: বামেদের সভায় ফের হামলা! চেয়ার দিয়ে বেধড়ক ‘মার’ বাম নেতাকে, মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড বর্ধমানে | Clash at Left Front Meeting in Burdwan: Kisan Morcha Leader Amal Haldar Injured

Spread the love

Left Attacked: বামেদের সভায় ফের হামলা! চেয়ার দিয়ে বেধড়ক 'মার' বাম নেতাকে, মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড বর্ধমানে

বর্ধমানে বামেদের সভায় ‘হামলা’Image Credit: Tv9 Bangla

বর্ধমান: বামেদের সভায় (Left Attacked in Bardhaman) ফের হামলার অভিযোগ। পুলিশের সামনেই সংযুক্ত কিষাণ মোর্চার সভায় হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। ভাঙচুর করা হল সভাস্থল। চেয়ার তুলে মারধর, লাঠিপেটার অভিযোগও উঠেছে। এই ঘটনায় মাথা ফেটেছে সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য আহ্বায়ক অমল হালদারের। আহত হয়েছেন বেশ কয়েকজন বামকর্মীও। বর্ধমান শহরের বাদামতলা এলাকার ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

ঠিক কী ঘটেছে?

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে বর্ধমান (Bardhaman News) শহরের কেন্দ্রস্থল বাদামতলায় সংযুক্ত কিষাণ মোর্চার একটি কর্মসূচি চলছিল। অভিযোগ, সেই সময় আচমকাই একদল দুষ্কৃতী সভাস্থলে হামলা চালায় বলে অভিযোগ। চেয়ার ভাঙচুরের পাশাপাশি লাঠি দিয়ে মারধর করা হয়ে বলে অভিযোগ। এমনকী অভিযোগ, বক্তৃতা করার সময় চেয়ার দিয়ে হামলা চালানো হয় বাম নেতা অমল হালদারের উপর। চেয়ার দিয়ে বারবার আঘাত করতে দেখা যায়। ঘটনায় অমল হালদারের মাথা ফেটে যায়। আহত হন আরও বেশ কয়েকজন কর্মী। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনা পুলিশের সামনেই ঘটেছে বলে দাবি বামেদের।

আক্রান্ত বাম নেতা কী বলছেন?

অমল হালদার বলেন, “এই ধরনের ঘটনা কখনও ঘটেনি। পুলিশের সামনে যেভাবে আক্রমণ করা হল, তা অত্যন্ত লজ্জাজনক। ২৬ নভেম্বর উপলক্ষে আমরা কর্মসূচি নিয়েছিলাম। বিজেপি ও আরএসএসের দুষ্কৃতীরা আক্রমণ করেছে। বহু কমরেড আহত হয়েছেন। বক্তৃতা দেওয়ার সময় আমার উপর হামলা চালানো হয়। চেয়ার, ইট দিয়ে মারা হয়েছে।”

যদিও হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। পাল্টা বামকর্মীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ তুলেছেন বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, বাদামতলা এলাকায় পাশেই বিজেপির একটি অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বিজেপি কর্মীদের উপর বামকর্মীরা হামলা চালান বলে অভিযোগ।

ঘটনার পর এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে। ঠিক কী কারণে এই সংঘর্ষ, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *