INDIA Alliance: কলকাতায় INDIA জোটের বিরাট পরিকল্পনা, নতুন বছরেই কি বড় কিছু হবে? | INDIA Alliance May Hold Mega Rally in Kolkata on 15th January, TMC in Talks with Congress - 24 Ghanta Bangla News
Home

INDIA Alliance: কলকাতায় INDIA জোটের বিরাট পরিকল্পনা, নতুন বছরেই কি বড় কিছু হবে? | INDIA Alliance May Hold Mega Rally in Kolkata on 15th January, TMC in Talks with Congress

Spread the love

INDIA Alliance: কলকাতায় INDIA জোটের বিরাট পরিকল্পনা, নতুন বছরেই কি বড় কিছু হবে?

দিল্লিতে ইন্ডিয়া জোটের মিটিং। ফাইল চিত্র।Image Credit: PTI

নয়া দিল্লি: এবার কি কলকাতা সরগরম হবে বিরোধীদের স্লোগান-আক্রমণে? এবার শহরের বুকে বড় সমাবেশের পরিকল্পনা ইন্ডিয়া জোটের (INDIA Alliance)। কারা কারা থাকবেন? কবে হবে এই সমাবেশ?

সূত্রের খবর, আগামী ১৫ জানুয়ারির পর কলকাতায় ইন্ডিয়া জোটের বড় সমাবেশ করা হতে পারে। ইতিমধ্যেই তাঁর পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, মমতা তৃণমূলের তরফে এই বিষয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথাবার্তাও চলছে।

দিল্লির পর ইন্ডিয়া জোটের পরবর্তী সভা রয়েছে মধ্য প্রদেশের ভোপালে। আগামী ১২ ডিসেম্বর ভোপালে জনসভা করবে ইন্ডিয়া জোট। এরপর সাতদিন পরই, ১৯ ডিসেম্বর গুজরাটের আহমেদাবাদে পরবর্তী সভা রয়েছে  ইন্ডিয়া জোটের।

এছাড়া জনসভার পরিকল্পনা রয়েছে উত্তর প্রদেশেও। এখন সেখানে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। আসন ভাগাভাগি চূড়ান্ত হওয়ার পরই যোগী রাজ্যে জনসভার কর্মসূচি ঠিক করা হবে। জানা গিয়েছে, বিজেপি শাসিত সব রাজ্যে সভা করবে ইন্ডিয়া জোট।

দিল্লিতে রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের যে সমাবেশ হয়েছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অখিলেশ যাদব, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, বৃন্দা কারাত সহ বিরোধী দলগুলির নেতৃত্বরা যোগ দিয়েছিলেন। ওই সভায় বেশ জনসমাবেশ হয়েছিল। এতেই আত্মবিশ্বাস বাড়ে ইন্ডিয়া জোটের। সিদ্ধান্ত নেওয়া হয় বাকি রাজ্যেও সমাবেশ করবে ইন্ডিয়া জোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *