২৩ বছরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম, আলাপ করবেন জাপানের ‘ফুটা’-র সঙ্গে?
বয়স খুব কম নয়, ২৩ বছর ১৩৫ দিন। আর এই বয়সেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ফেলল জাপানের ‘ফুটা’ (Futa)। না, কোনও মানুষের নাম নয়। ফুটা রেড পান্ডা। চিবা জ়ুলজিক্যাল পার্কের (Chiba Zoological Park) বাসিন্দা এই পান্ডাকে ‘বন্দিদশায় জীবিত বিশ্বের প্রবীণতম রেড পান্ডা’র স্বীকৃতি দিয়েছেন গিনেস কর্তৃপক্ষ। চলতি বছরের ১৭ নভেম্বর এক বিশেষ অনুষ্ঠানে চিড়িয়াখানার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে।