ভারতে কি মুক্তি পাবে ফওয়াদ-মাহিরার ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেট লো’? Netflix-কে কড়া বার্তা কেন্দ্রের
কেন চর্চায় ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেট লো’?
পাকিস্তানি লেখিকা ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজ়টি নেটফ্লিক্সের প্রথম উর্দু ভাষার অরিজিনাল প্রোডাকশন। ছয় জুটির প্রেম ও সম্পর্কের গল্প নিয়ে তৈরি এই সিরিজ়ে অভিনয় করেছেন ফওয়াদ খান, মাহিরা খান, সনম সইদ, হানিয়া আমির, আহাদ রাজা মীর, ইকরা আজ়িজ় এবং মায়া আলি-র মতো তারকারা। ভারতীয় দর্শকদের মধ্যেও এই তারকাদের বিপুল জনপ্রিয়তা থাকায় সিরিজ়টির মুক্তি ঘিরে তীব্র কৌতূহল তৈরি হয়েছিল।