শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে তামাকজাত সামগ্রী বিক্রি হলেই কড়া পদক্ষেপ, সতর্ক করল প্রশাসন
শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা তামাকমুক্ত গড়ে তুলতে এ বার কড়া পদক্ষেপ করলেন প্রশাসনের কর্তারা। স্কুল-কলেজের ১০০ মিটারের মধ্যে কোনও দোকানে বিক্রি করা যাবে না তামাকজাত সামগ্রী। বিড়ি, সিগারেট, গুটখা থেকে শুরু করে খৈনি—সব ধরনের তামাকজাত সামগ্রী বিক্রির উপর রয়েছে নিষেধাজ্ঞা। সেই নিয়ম কার্যকর করতে বৃহস্পতিবার বারাসত শহরের বিভিন্ন স্কুল-কলেজ সংলগ্ন দোকানে অভিযান চালায় প্রশাসন।