রোনাল্দোকে টপকে UCL-এ নজির বার্সা তারকার
একের পর এক নজির গড়ছেন ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডন। চ্যাম্পিয়ন্স লিগে ক্রিস্তিয়ানো রোনাল্দোর রেকর্ড ভাঙলেন তিনি। সাবাহ্ এফকের বিরুদ্ধে বার্সার ৪-১ জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন গর্ডন। এর ফলে UCL-এ এক ক্যালেন্ডার বছরে একটি নির্দিষ্ট দেশে সর্বাধিক অ্যাওয়ে গোলের নজির গড়লেন গর্ডন। আজ়ারবাইজানে তাঁর অ্যাওয়ে গোলের সংখ্যা বেড়ে হয়েছে ছয়। নিউক্যাসলের হয়ে খেলার সময়ে কারাবাগের বিরুদ্ধে করেছিলেন ৪ গোল। টপকে গেলেন রোনাল্দো ও করিম বেঞ্জেমাকে। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচটি অ্যাওয়ে গোল করেছিলেন CR7। ২০২২ সালে ইংল্যান্ডের মাটিতে পাঁচ গোল করেন বেঞ্জেমাও।