আইনি বিয়ে সারলেন নায়িকা মিমি! খুঁটিনাটি TV9 বাংলার হাতে - 24 Ghanta Bangla News
Home

আইনি বিয়ে সারলেন নায়িকা মিমি! খুঁটিনাটি TV9 বাংলার হাতে

Spread the love

টলিপাড়ায় বিয়ের সানাই। যে বিয়ের কথা আমরা বলছি, তা নিয়ে চর্চা চলছে গত তিন মাস ধরে। নায়িকা মিমি চক্রবর্তীর বিয়ে। কিন্তু নায়িকার পরিবারের তরফ থেকে এতদিন সবকিছুই রাখা ছিল আড়ালে। আজকে থেকে আস্তে আস্তে এই বিয়ের পরত খুলবে। ২৬ নভেম্বর আইনি বিয়ের সারছেন মিমি চক্রবর্তী, খবর এমনই। কলকাতা শহরে মিমির দুটো বাড়ি রয়েছে। দুটো বাড়ি মিলিয়েই চলছে বিয়ের অনুষ্ঠান। যা খবর, কসবায় তার বাড়িতে আইনি বিয়ে সারবেন মিমি।

কাকে বিয়ে করছেন মিমি চক্রবর্তী? এই নিয়ে এতদিন জল্পনার শেষ ছিল না। সেই খবর সূত্র মারফত সকলের সামনে চলেও এসেছিল। এবার তাতে সিলমোহর পড়ার পালা। মার্চেন্ট নেভি অফিসার সিদ্ধার্থ দত্তর সঙ্গেই বিয়ে হচ্ছে মিমি চক্রবর্তীর। অনেকেরই প্রশ্ন, তাহলে কি অ্যারেঞ্জ ম্যারেজ করছেন মিমি? একেবারেই না। চুটিয়ে প্রেম করেই কিন্তু বিয়ের পিঁড়িতে বসছেন নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *