‘বিলংগিং: এ জার্নি অফ লভ’ — প্রচ্ছদে সনিয়া গান্ধীর ছবিটি কার তোলা জানেন?
বিয়েতে কি রাজি ছিলেন সনিয়ার বাবা?
হাসতে হাসতে সনিয়া বলেন, ‘আমার বাবা বলেছিলেন, ‘ছেলেটির চোখের দিকে তাকাও। তুমি তো মানুষটিকে চেনো। কিন্তু বিষয়টা এত সহজ ছিল না।’ তাঁর চিন্তার কারণ ছিল, আমার মেয়ে এমন এক জগতে যাচ্ছে, যা সম্পূর্ণ আলাদা। আমরা রাজনীতিবিদদের চিনি না, ধনী মানুষদেরও চিনি না। তাঁর মনে হয়েছিল, আমি হয়তো কোনও ভাবেই সেই জগতের সঙ্গে মানিয়ে নিতে পারব না। সেই কারণেই তিনি কিছুটা চিন্তিত ছিলেন।’
ভিন্ন সংস্কৃতি ও পরিবেশে, অন্য দেশে মেয়েকে চলে যেতে হবে, এই ভাবনা থেকেই উদ্বিগ্ন ছিলেন সনিয়ার বাবা-মা। অচেনা সেই জগতে মেয়ে নিজের জায়গা খুঁজে নিতে পারবেন কি না, সংশয় ছিল পরিবারেরও।