Dhaniakhali cash seizure: টাকা বিলির অভিযোগ, উদ্ধার ২ লক্ষ ১০ হাজার ৮৮০ টাকা - Bengali News | Cash Seizure Sparks Row in Dhaniakhali Rs 2.10 Lakh Recovered Amid Poll - 24 Ghanta Bangla News
Home

Dhaniakhali cash seizure: টাকা বিলির অভিযোগ, উদ্ধার ২ লক্ষ ১০ হাজার ৮৮০ টাকা – Bengali News | Cash Seizure Sparks Row in Dhaniakhali Rs 2.10 Lakh Recovered Amid Poll

Spread the love

এই গাড়ি থেকেই টাকা উদ্ধার হয়Image Credit: TV9 Bangla

হুগলি: প্রচারে বেরিয়ে টাকা বিলির অভিযোগ। আর সেই অভিযোগ ঘিরে তপ্ত ধনেখালি। শুক্রবার রাতে সোমসপুর দক্ষিণ শিমলা গ্রামে একটি সাদা গাড়ি থেকে ২ লক্ষ ১০ হাজার ৮৮০ টাকা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে।

স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে গ্রামে একটি সাদা গাড়ি সন্দেহজনকভাবে ঘুরতে দেখে গ্রামবাসীদের সন্দেহ হয়। তাঁরা গাড়িটিকে ঘিরে ফেলেন ও আটকান। ধনেখালির তৃণমূল প্রার্থী অসীমা পাত্রের অভিযোগ, বিজেপির পক্ষ থেকে এই টাকা বিলি করা হচ্ছিল। তাঁর দাবি, গাড়িতে এক ভিন রাজ্যের ব্যক্তি এবং স্থানীয় এক বিজেপি কর্মী উপস্থিত ছিলেন। ভোটারদের প্রভাবিত করতেই এই টাকা বিলি করা হচ্ছিল বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন নির্বাচন কমিশনের আধিকারিক ও ধনিয়াখালি থানার পুলিশ। গাড়ি তল্লাশি করে উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ অর্থ। পুলিশ সূত্রে খবর, গাড়িতে থাকা ব্যক্তিরা উদ্ধার হওয়া টাকার উৎস সম্পর্কে কোনও সদুত্তর দিতে পারেননি।

অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপির প্রার্থী বর্ণালী দাস। তিনি পালটা অভিযোগ করে বলেন, “বিজেপির কাছে এত টাকা নেই। তৃণমূল টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। তারাই হয়তো কোনো ষড়যন্ত্র করেছে।” বিষয়টি তিনি নিজে খতিয়ে দেখবেন বলেও জানিয়েছেন। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *