খেলার বয়স হয়নি, বলেছিল আইসিসি, বৈভব নিয়ে চর্চা - 24 Ghanta Bangla News
Home

খেলার বয়স হয়নি, বলেছিল আইসিসি, বৈভব নিয়ে চর্চা

Spread the love

আরব আমিরশাহির বিরুদ্ধে ৫৩ বলে ২০৪ রানের ইনিংস খেলে ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন বৈভব। আজ এশিয়া কাপ রাইজ়িং স্টারের সেমিফাইনালে ভারত ‘এ’ খেলবে শ্রীলঙ্কা ‘এ’ টিমের বিরুদ্ধে। অন্য সেমিফাইনালে পাকিস্তান মুখোমুখি বাংলাদেশের। তবে এই টুর্নামেন্টে এখন নজর বৈভবের দিকেই। দোহার মাঠে ডাবল সেঞ্চুরি নিয়ে নতুন এক রহস্য ফাঁস করলেন বৈভব স্বয়ং, ‘চার জনের সঙ্গে কথা ব‍‍‍লেছিলাম। তার মধ্যে একজন আমার আইডল যুবরাজ সিং স্যর। ওঁর সঙ্গে আধ ঘণ্টা ফোনে কথা হয়েছে। আমি ব্যাটিং নিয়ে একটু চিন্তিত ছি‍লাম, সেই ব্যাপারগুলো নিয়ে জিজ্ঞেস করি। যুবি স্যর, আমাকে বলেন, যদি ২০টা ব‍ল খেলে দিতে পারি, তা হলে পরিস্থিতি অন‍্য রকম হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *