বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে একসঙ্গে বেড়াতে যাচ্ছে জেন জ়ি, কেন জানেন? - 24 Ghanta Bangla News
Home

বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে একসঙ্গে বেড়াতে যাচ্ছে জেন জ়ি, কেন জানেন?

Spread the love

এই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত?

বিশেষজ্ঞদের মতে, ভ্রমণ সম্পর্কের গতিপ্রকৃতি খুব দ্রুত প্রকাশ করে দেয়। কারণ মানুষ তখন চেনা রুটিনের বাইরে থাকে। এর মধ্যে জড়িয়ে থাকে পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ, টাকা-পয়সার হিসাবে এবং অনিশ্চয়তা। এই প্রতিটা বিষয় একটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হয়। 

এ ছাড়া একসঙ্গে ছুটি কাটালে সম্পর্ককে আরও মজবুত করা যায়। একসঙ্গে অনেকটা সময় কাটানো যায়। নতুন অভিজ্ঞতা সঞ্চয় করা যায় এবং অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে নিজেদের খুঁজে পাওয়া যায়। 

অনেক ক্ষেত্রেই দেখা যায়, বেড়াতে গিয়েছিলেন দু’জনে, আর ফিরছেন ‘সিঙ্গল’ হয়ে। আবার অনেক সময়ে বেড়াতে গিয়েই দু’জনে একসঙ্গে সারাজীবন থাকার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং, সম্পর্কের ভিত যাচাই করতে হলে ভ্রমণ একটা দারুণ উপায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *