Strange Theft in Gaighata | চুরি করতে বাড়িতে ঢুকে ভুরিভোজ, সোনা ছেড়ে ডিমে নজর চোরেদের
চুরি করতে ঢুকে বাড়িতেই ভুরিভোজ সারল চোরের দল! উত্তর ২৪ পরগনার গাইঘাটার ছোট সেহানা গ্রামে এই অদ্ভুত চুরির ঘটনায় হতবাক লোকজন। অভিযোগ, বাড়িতে ঢুকে ফ্রিজ থেকে খাবার বের করে খায় দুষ্কৃতীরা, মদ্যপানও করে। যাওয়ার সময় রান্নাঘর থেকে দুই ক্রেট ডিম নিয়েও চম্পট দেয় তারা।
শুধু তাই নয়, বাড়ির লকার থেকে সাত লক্ষ টাকারও বেশি নগদ , জমির দলিল, গুরুত্বপূর্ণ নথি, কাঁসা-পিতলের সামগ্রী ও ঠাকুরের মূর্তিও ছাড়েনি চোরের দল। খুলে নিয়ে যাওয়া হয়েছে CCTV-র হার্ডডিস্কও। তবে বাড়িতে সোনার গয়না থাকা সত্ত্বেও সেগুলিতে হাত দেয়নি চোরের দল বলে দাবি পরিবারের।
ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। চোরের দলের সন্ধানে চলছে তদন্ত। দেখুন বিস্তারিত।