KMC -ছুটির দুপুরে পুর–কক্ষে আচমকা সাভারকরের ছবি
রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যর দাবি, ‘এটাই স্বাভাবিক। মনীষীদের ছবি লাগানো হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি লাগানো হবে, সাভারকরের ছবি লাগানো হবে। বন্দেমাতরম নিয়ে সাভারকরের অবস্থান পরিষ্কার। মানুষের এ সব জানা উচিত।’ প্রাক্তন কাউন্সিলার তথা বিজেপি বিধায়ক সজল ঘোষের কথায়, ‘সাভারকরের সঙ্গে দেশের সম্পর্ক আছে। আপনি তাঁকে বেইমান বলুন, গদ্দার বলুন, সেটা আপনার ন্যারেটিভ। যত বছর জেল খেটেছেন, সুজনবাবুরা (সিপিএমের সুজন চক্রবর্তীকে বিঁধে) অত বছর কেন, অত মাস জেল খাটতে পারবেন না।’