BJP MLA -সিঙ্গুর নিয়ে রবীন্দ্রনাথের বাড়িতে বিজেপি বিধায়ক
প্রদীপ চক্রবর্তী, সিঙ্গুর
কয়েক দিন আগেই জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসে সিঙ্গুরে শিল্প সম্ভাবনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর থেকেই আশায় বুক বাঁধছেন সিঙ্গুরবাসী। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে পড়ে থাকা বন্ধ্যা জমিতে আনাগোনা বেড়েছে ইচ্ছুক, অনিচ্ছুক কৃষকদের। এই আবহেই সিঙ্গুরের জমি আন্দোলনের অন্যতম প্রধান মুখ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন সিঙ্গুরের বর্তমান বিধায়ক অরূপকুমার দাস।