২৪ ঘণ্টায় বিপুল দরপতন, কলকাতায় ১০ গ্রাম সোনার দাম কমল ৪ হাজারের বেশি

কলকাতা: বিয়ের মরসুমে সোনা কেনার পরিকল্পনা করছেন? তাহলে কলকাতার বাজারের বুধবারের দর আপনার নজর কাড়তে পারে। মাত্র একদিনের ব্যবধানে ২২ ও ২৪ ক্যারাট সোনার দরে…
কলকাতা: বিয়ের মরসুমে সোনা কেনার পরিকল্পনা করছেন? তাহলে কলকাতার বাজারের বুধবারের দর আপনার নজর কাড়তে পারে। মাত্র একদিনের ব্যবধানে ২২ ও ২৪ ক্যারাট সোনার দরে বড়সড় পরিবর্তন হয়েছে। ২৫ নভেম্বরের বাজারদর অনুযায়ী, ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২২ হাজার ৫০০ টাকায় নেমেছে। ২২ ক্যারাট হলমার্ক গয়নার সোনার দরও কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৭ হাজার টাকা।
বুধবারের এই দরপতনের ফলে গত কয়েক দিনের দামের ওঠানামায় নতুন মোড় এসেছে। ২৩ ও ২৪ নভেম্বর সোনার বাজারে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল। কিন্তু সেই বৃদ্ধি স্থায়ী হয়নি। একদিনের মধ্যেই ফের বড় অঙ্কের দর সংশোধন হয়েছে।
ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্ট অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (WBBMJA)-এর পরিসংখ্যান বলছে, ২৪ নভেম্বর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ১ লক্ষ ২৬ হাজার ৮৫০ টাকা। খুচরো বাজারে সেই দর ছিল ১ লক্ষ ২৭ হাজার ৫০০ টাকা। ২২ ক্যারাট হলমার্ক গয়নার সোনার জন্য দিতে হচ্ছিল ১ লক্ষ ২১ হাজার ১৫০ টাকা।
পরের দিনই হিসাব বদলে গিয়েছে। ২৪ ক্যারাট সোনার ক্ষেত্রে প্রতি ১০ গ্রামে ক্রেতাদের খরচ কমেছে ৪ হাজার ৩৫০ টাকা। ২২ ক্যারাট হলমার্ক গয়নার সোনার দরেও পতন হয়েছে ৪ হাজার ১৫০ টাকা।
সাম্প্রতিক দামের ইতিহাসেও বুধবারের দর গুরুত্বপূর্ণ। ২১ নভেম্বর কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট হলমার্ক সোনার দাম ছিল ১ লক্ষ ১৮ হাজার ৪০০ টাকা। সেই সময়ের সর্বনিম্ন দরকেও পিছনে ফেলেছে ২৫ নভেম্বরের নতুন দাম। বর্তমানে প্রতি ১০ গ্রাম সোনা কিনতে খরচ হচ্ছে ১ লক্ষ ১৭ হাজার টাকা।
অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে সোনার বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। এই দরপতন আগামী দিনেও অব্যাহত থাকে কি না, সেটাই এখন দেখার।
শেয়ারবাজারে বড়সড় কামব্যাক! সেনসেক্স বাড়ল ১৯৪৩ পয়েন্ট, নিফটি ২৫,৯০০ পার
ভারত রাফালের সম্পূর্ণ প্রযুক্তি পেলে কি জটিলতা হতে পারে ? ফরাসি সংবাদমাধ্যমে চাঞ্চল্যকর তথ্য