মাধুরীর সফল কেরিয়ারের পিছনে আসলে কে? খোলসা করলেন খোদ অভিনেত্রীর স্বামী
বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত বরাবরই দর্শকের পছন্দের শীর্ষে থেকেছেন। তাঁর কাজ, অভিনয় ও নাচ সবেতেই মন জিতে নিয়েছেন অভিনেত্রী। মাধুরী সমান ভাবে সামলেছেন তাঁর ব্যক্তিগত জীবনও। সম্প্রতি বিয়ের ২৭ বছর পূর্ণ করেছেন অভিনেত্রী। কাজ, অভিনয়, দাম্পত্য সব মিলিয়ে পরিপূর্ণ তিনি। কিন্তু তাঁর এই সফলতার পিছনের আসল কারণ কী? সেই রহস্যই খোলসা করেছেন অভিনেত্রীর স্বামী ড. শ্রীরাম নেনে। এক সাক্ষাৎকারে মাধুরীকে তাঁদের সংসারের ‘ভিত’ বলে অভিহিত করেন নেনে। পাশাপাশি মাধুরীর কাজের সফলতার জন্য প্রশংসাও করেন।
যদিও মাধুরী বিয়ের পর বহু দিন অভিনয় থেকে নিজেকে দূরে রেখে ছিলেন। অভিনয় জীবন ছেড়ে ড. শ্রীরাম নেনের সঙ্গে আমেরিকায় চলে গিয়েছিলেন অভিনেত্রী। তার পরে দীর্ঘ ৮ বছর পর পর্দায় ফেরেন মাধুরী। তবে নেনের কথায়, মাধুরী সকলের কাছে অভিনেত্রী হলেও, তিনি আসলে একজন মাটির মানুষ। তিনি বড় মাপের অভিনেত্রী হওয়া সত্ত্বেও বরাবরই মাটির মানুষ হয়ে থেকেছেন।
সাফল্যের পাশাপাশি সব সম্পর্ককেও সমান গুরুত্ব দিয়েছেন তিনি। নেনের কাছে মাধুরী একজন দয়ালু ও বিনয়ী মানুষ। নেনে জানান, দু’জনেই নিজ নিজ কাজের জগতে সমান ভাবে সফল। কিন্তু সেই সফলতা নিয়ে নেনে বা মাধুরী কেউ-ই জাহির করেন না। অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে জীবনে এগিয়ে চলেছেন দু’জনে। তাই সকল জিনিসকে সমান ভাবে মূল্যও দেন।
উল্লেখ্য, মাধুরী ও নেনে ১৯৯৯ সালে ১৭ অক্টোবর আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এই বিয়ে অনেকের কাছেই বিস্ময়কর ছিল। কারণ মাধুরী সেই সময়ে বলিউড সিনেমার অন্যতম বড় তারকাদের মধ্যে একজন। ২০০৩ সালে তাঁদের বড় ছেলে আরিন এবং ২০০৫ সালে ছোট ছেলে রায়ান জন্মগ্রহণ করে। ২০১১ সালে ভারতে ফেরার আগে তাঁরা বেশ কয়েক বছর সন্তানদের নিয়ে আমেরিকাতে থেকেছেন। এরপর মাধুরী ফের অভিনয় জীবনে ফিরে আসেন। কাজে ফিরলেও সংসারের প্রতি সমান গুরুত্ব দিয়েছেন মাধুরী। একে অপরের সঙ্গী হয়ে পার করেলেন ২৭ বছর।