‘হাত ধরে টেনে…’, নিউ টাউনের আবাসনে পরিচারিকার শ্লীলতাহানি, অভিযুক্ত লালবাজারের কনস্টেবল
নিউ টাউনের আবাসনে এক পরিচারিকাকে কুপ্রস্তাব এবং তাঁর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল কলকাতা পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই টেকনো সিটি থানায় মামলা রুজু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কনস্টেবলকে নোটিস পাঠিয়ে থানায় হাজির হতে বলা হয়েছে। বিধাননগর কমিশনারেটের এক কর্তা জানিয়েছেন, ঘটনার প্রত্যক্ষদর্শীর হদিশ এখনও মেলেনি। তাই আপাতত গ্রেপ্তার না করেই তদন্ত শুরু হয়েছে। আবাসনের সিসিটিভি ফুটেজ এবং সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে।