ফের বাড়ছে গাড়ির দাম
কাঁচামালের দাম ক্রমশ বাড়ছে। যার জন্য ফের দাম বাড়ানোর পথে হাঁটছে দেশের একাধিক গাড়ি নির্মাতারা। মারুতি সুজ়ুকি ইতিমধ্যেই কিছু মডেলের দাম বাড়িয়েছে। এ বার সেই তালিকায় যোগ দিয়েছে টাটা মোটরস, হুন্ডাই এবং বিলাসবহুল গাড়ি নির্মাতা সংস্থা অডি। টাটা ও হুন্ডাই ১ ডিসেম্বর থেকে তাদের তৈরি গাড়ির দাম বাড়াচ্ছে। অন্য দিকে, অডির ক্ষেত্রে দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হবে আগামী বছরের ১ জানুয়ারি থেকে। ফলে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে ক্রেতাদের পকেটের উপরে বাড়তি চাপ পড়তে চলেছে।