চার ম্যাচেও জয় অধরা, রাজস্থানের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত মহামেডান

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ইন্ডিয়ান ফুটবল লিগে এখনও পর্যন্ত জয় অধরা মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেলে দেশের এই দ্বিতীয় ডিভিশন…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: ইন্ডিয়ান ফুটবল লিগে এখনও পর্যন্ত জয় অধরা মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেলে দেশের এই দ্বিতীয় ডিভিশন লিগের চতুর্থ ম্যাচে নেমেছিল শাহিদ রমনের ছেলেরা। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী রাজস্থান ইউনাইটেড। শেষ পর্যন্ত ৪-০ গোলের ব্যবধানে এই ম্যাচে পরাজিত হয় ব্ল্যাক প্যান্থারর্স। রাজস্থান শিবিরের হয়ে গোল করে যান কাসতেল্লানো, ব্রিজেশ, জে. গার্সিয়া এবং থোমিও। প্রথমার্ধে গোলের দেখা না মিললেও দ্বিতীয়ার্ধে জয় অনায়াসেই ছিনিয়ে নিয়েছিল রাজস্থান।
গত কয়েক ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স থাকার পর আজ প্রথম থেকেই জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছিল সাদা-কালো ব্রিগেড। কিন্তু গোলের দেখা মেলেনি। প্রথমার্ধে বজায় ছিল গোলশূন্য ফলাফল। তবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় থেকেই আক্রমণের চাপ বাড়িয়ে গোল তুলে নিতে তৎপর হয়ে ওঠে রাজস্থান ইউনাইটেড এফসি দল। যারফলে খুব একটা অসুবিধা হয়নি। ৬৩ মিনিটের মাথায় কাসতেল্লানোর গোলে এগিয়ে যায় প্রতিপক্ষ ফুটবল দল। তারপর থেকেই যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল ময়দানের এই তৃতীয় প্রধান।
সেই ধাক্কা কাটিয়ে ওঠার মিনিট পাঁচেকের মধ্যেই দ্বিতীয় গোল করে যান ব্রিজেশ গিরি। তারপর অন্তিম কোয়ার্টারে জোড়া গোল হজম করে সাদা-কালো ব্রিগেড। পেনাল্টি থেকে গোল করে ছিলেন গার্সিয়া। তারপর অতিরিক্ত সময়ের দিকে চতুর্থ গোল হজম। যেটা নিঃসন্দেহে হতাশ করেছে সাদা-কালো সমর্থকদের।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.