Vaibhav Suryavanshi Double Century | ১৫ বছরেই দ্বিশতরান, একাধিক রেকর্ড বৈভবের - 24 Ghanta Bangla News
Home

Vaibhav Suryavanshi Double Century | ১৫ বছরেই দ্বিশতরান, একাধিক রেকর্ড বৈভবের

Spread the love

মাত্র ১৫ বছর বয়সে ক্রিকেট বিশ্বে নজির গড়ল বৈভব সূর্যবংশী। এশিয়া কাপ রাইজ়িং স্টারসের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলল এই বাঁ হাতি ব্যাটার। তাঁর ইনিংসে রয়েছে ২৮টি ছক্কা ও সাতটি চার। মাত্র ২৮ বলে শতরান, ৪০ বলে দেড়শো এবং ৫২ বলে দ্বিশতরান করে একাধিক বিশ্বরেকর্ড গড়েছে বৈভব। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতরান, দেড়শো ও দ্বিশতরানের নজির গড়ার পাশাপাশি এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ডও গড়েছে সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *