গাড়ির বকেয়া ট্যাক্সের জরিমানা মকুব, আর কী কী সিদ্ধান্ত?
কী কী ছাড় দেওয়া হচ্ছে?
গাড়ির বকেয়া করের জরিমানার উপর ১০০% ছাড়:
গাড়ির কর বকেয়া রাখলে, তার উপর জরিমানা নেওয়া হয়। সেই জরিমানা সম্পূর্ণ মকুব করা হবে। কিন্তু, তার জন্য চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে মূল বকেয়া কর জমা দিয়ে দিতে হবে।
ফিটনেস সার্টিফিকেট সংক্রান্ত অতিরিক্ত ফি-তে ছাড়:
নির্দিষ্ট সময়ের মধ্যে গাড়ি ফিটনেস সার্টিফিকেট না করালে অতিরিক্ত ফি চাপে। সেটাতেও ছাড় দেওয়া হয়েছে।
ফিটনেস সার্টিফিকেট নবীকরণে যদি ৩০ দিনের কম পর্যন্ত দেরি হয় তা হলে অতিরিক্ত ৫০ টাকা ফি দিতে হয়। ৩০ দিন বা তার বেশি দেরি হলে এককালীন ১৫০০ টাকা দিতে হয়। ৩১ ডিসেম্বরের মধ্যে ফিটনেস সার্টিফিকেট নবীকরণ করে দিলে এই অতিরিক্ত ফি দিতে হবে না।