কোনও বল খেলার আগেই আউট উইন্ডিজ তারকা, ক্রিকেটে অদ্ভুত ঘটনা
মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে নেমে অদ্ভুত ভাবে আউট হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডার দিয়েন্দ্রা ডটিন। নির্ধারিত ৭৫ সেকেন্ডের মধ্যে ব্যাট করতে না আসায় উইকেট লক্ষ্য করে বল করার সুযোগ পান ব্রিসবেন হিটের সারা গ্লেন। তাঁর বলে ভেঙে যায় অরক্ষিত স্টাম্প। মহিলাদের বিগ ব্যাশের ইতিহাসে এই প্রথম এমন আউটের ঘটনা ঘটল। ২০২১-২২ মরশুমে চালু হওয়া এই নিয়ম প্রথম বার প্রয়োগ করা হলো। তবে শেষ বলে তিন উইকেটে জিতল রেনেগেডস।