Madhyamik Exam: মাধ্যমিক পরীক্ষা দিয়ে আর ফেরা হল না বাড়ি, না ফেরার দেশে চলে গেল হাওড়ার মেধাবী তৌহিদ - Bengali News | Tragic end on the way back from the exam, Madhyamik school student dies in a bike accident in Howrah - 24 Ghanta Bangla News
Home

Madhyamik Exam: মাধ্যমিক পরীক্ষা দিয়ে আর ফেরা হল না বাড়ি, না ফেরার দেশে চলে গেল হাওড়ার মেধাবী তৌহিদ – Bengali News | Tragic end on the way back from the exam, Madhyamik school student dies in a bike accident in Howrah

জগৎবল্লভপুর: একদিন আগেই হাওড়ার জগৎবল্লভপুরের হাঁটাল এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থেকেছিল ৬ মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারায় বাইক। তাতেই জখম হয় ৬ পড়ুয়া। তখনই খবর এসেছিল ৬ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর জখম অবস্থায় তাঁকে পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই চলছিল চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত ছাত্রের নাম তৌহিদ মিদ্দে। সে মধ্য সন্তোষপুর হাইস্কুলের ছাত্র ছিল। এই ঘটনায় স্বভাবতই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শোকের ছায়া পরিবার-বন্ধু মহলে। 

পুলিশ সূত্রে জানা যাচ্ছে শুক্রবার ইতিহাস পরীক্ষার দিন জগৎবল্লভপুরের ঘাটাল বিশালাক্ষী হাইস্কুল সিট পড়েছিল তৌহিদ ও তাঁর বন্ধুদের। পরীক্ষা শেষে দু’টি বাইকে চেপে ৬ জন বন্ধু মিলে সন্তোষপুর মিদ্দে পাড়ায় নিজেদের বাড়ির দিকে ফিরছিল। ফেরার পথে জগৎবল্লভপুরের পাতিয়াল মনসাতলা এলাকায় আসতেই ঘটে বিপত্তি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই এলাকাতেই একটি বাইক আচমকা নিয়ন্ত্রণ হারায়। পিছনেই ছিল অন্য বাইকটি। সেটিও টাল সামলাতে না পেরে সামনের বাইকটিকে সজোরে ধাক্কা মারে।

মুহূর্তেই একটি বাইক রাস্তার ধারের গাছে ধাক্কা খেয়ে পাশের খালে পড়ে যায়। অন্য বাইকটি রাস্তায় ছিটকে পড়ে। সকলেই কমবেশি আঘাত পায়। দুর্ঘটনার সময় বিকট শব্দ পেয়ে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই আহতদের উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, তৌহিদের অবস্থা ছিল রীতিমতো আশঙ্কাজনক। তার অবস্থার অবনতি হওয়ায় পাঠিয়ে দেওয়া হয় কলকাতায়। কিন্তু শেষ রক্ষা হল না। শনিবার মৃত্যুর কোলে ঢোলে পড়ে সে। এলাকার লোকজন বলছেন, তৌহিদ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। তার এই অকাল প্রয়াণ কেউই মানচে পারছেন না। বিষাদের ছায়া গোটা এলাকায়। বিষাদের ছায়া স্কুলেও। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *