সরকারি স্বাস্থ্যকেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, হাতেনাতে ধরলেন ছাতনার বিধায়ক, দিলেন কড়া বার্তাও
ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় বলেন, ‘সোমবার আমি চিনাবাড়ি গ্রামপঞ্চায়েতে যাই ভিবি-জি রামজি প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে। সেই ক্যাম্পাসের ভিতরেই দেখি কমলপুর আয়ুষ্মান আরোগ্য নিকেতন। ভাবলাম ঘুরে দেখে যাই কেমন পরিষেবা এখানে। গিয়ে দেখি কমিউনিটি হেলথ অফিসার, ANM1নেই। ANM 2 বসে আছেন। আমি খোঁজ খবর নিই পরিষেবা নিয়ে। এর পরে ওষুধ নিয়ে জিজ্ঞাসা করি। সামনে যে ওষুধগুলো দেখি এক্সপায়ার করে গিয়েছে। শিশুদের কাফ সিরাপ থেকে শুরু করে সব ওষুধেরই এই হাল। জানতে চাই কেন এগুলো এখানে? আমি স্পষ্ট বলেছি, আগের সরকারের আমলে যা করেছেন, আর এ সব চলবে না। আমি নিজে ঘুরে সব দেখছি। ব্লক মেডিক্যাল অফিসার অফ হেলথ (BMOH), চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ (CMOH), জেলাশাসককে সবটা জানিয়েছি। আগের সরকার যে ভাবে হাসপাতাল চালাত, কেউ যদি ভাবে সেই ভাবেই হাসপাতাল চলবে, তা হবে না।’