Kakali Ghosh Dastidar: 'একটার পর একটা সাইক্লোন হচ্ছিল...', ৫ বার সময় চাওয়ার পর জবাব দিয়ে বললেন কাকলি | NCPI leader Kakali Ghosh Dastidar reaction after submitting reply to speaker - 24 Ghanta Bangla News
Home

Kakali Ghosh Dastidar: ‘একটার পর একটা সাইক্লোন হচ্ছিল…’, ৫ বার সময় চাওয়ার পর জবাব দিয়ে বললেন কাকলি | NCPI leader Kakali Ghosh Dastidar reaction after submitting reply to speaker

Spread the love

Kakali Ghosh Dastidar: 'একটার পর একটা সাইক্লোন হচ্ছিল...', ৫ বার সময় চাওয়ার পর জবাব দিয়ে বললেন কাকলি

কাকলি ঘোষ দস্তিদারImage Credit: TV9 Bangla

কলকাতা: একবার নয়, দুবার নয়, একটা উত্তর দিতে লোকসভার অধ্যক্ষের কাছে পাঁচবার সময় চেয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)। এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদ কাকলি সহ ২০ জনের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ভিত্তিতেই জবাব চেয়েছিলেন স্পিকার। আজ, ২৪ নভেম্বর চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার দিন উত্তর দিয়েছেন কাকলিরা। কেন এতদিন সময়  লাগল, TV9 বাংলার মুখোমুখি হয়ে সেই উত্তর দিলেন বারাসতের সাংসদ।

কাকলিদের কেন এত দেরি?

সাংসদ জানিয়েছেন, তৃণমূলের তরফে অভিযোগ জানানো হয়েছিল। উত্তর দেওয়া হয়েছে। তিনি বলেন, “আগেই উত্তর দিয়ে দিতাম। মাঝে দুর্গা পূজা ছিল। তারপর একটা ঝড় এসেছিল। একটার পর একটা সাইক্লোন হচ্ছিল। কয়েকদিন আগেও হয়েছে। গ্রামের দিকে যাদের বাড়ি তাদের যোগাযোগে অসুবিধা হচ্ছিল।” গত তিন সপ্তাহ ধরে সাংসদরা একে একে উত্তর পাঠিয়েছেন বলে জানান কাকলি।

তিনি আরও বলেন, “আমরা সংবিধান মেনে সব কাগজ তৈরি রেখেছি। একেক জনের বিরুদ্ধে একেকটি অভিযোগ তোলা হয়েছিল। তিন দফায় সবার জবাব গিয়েছে।”

এনসিপিআই-তে বিরাট কাজের সম্ভাবনা দেখছেন কাকলি

কাজের সুযোগ আছে বলেই এনসিপিআই-তে যোগ দিয়েছেন বলে জানান কাকলি। তিনি বলেন, “দলত্যাগ তো নেত্রীকে দেখে শিখেছি।” দলে দলে বহু মানুষ এনসিপিআই-তে যোগ দিতে চাইছেন বলেও জানিয়েছেন তিনি।

রাজ্যে বিজেপির সঙ্গে থাকবেন?

কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, তাঁরাই এই মুহূর্তে এনডিএ-র সর্ববৃহৎ শরিক। তাই রাজ্যেও বিজেপির সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। একসঙ্গে কাজ করবেন। আর দিল্লিতে রাষ্ট্র গঠনে কাজ করবে এনসিপিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *