robbery-উর্দি পরে হানা দিয়ে লুট, হুমকি এনকাউন্টারের
অভিযোগ, রবিউলকে সঙ্গে নিয়ে বাড়ির দোতলায় উঠে ঘরের দু’টি আলমারি ভেঙে তল্লাশির নামে তছনছ করা হয়। রবিউলের স্ত্রী আসমানি বিবির অভিযোগ, দুষ্কৃতীরা তাঁদের খাটে বসিয়ে রেখে দাবি করে, বাড়িতে পাঁচ কোটি কালো টাকা রয়েছে। এমনকী, এনকাউন্টারের হুমকিও দেওয়া হয়। পুলিশ কোথায়, জানতে চাইলে স্বামী ও ভাগ্নের পাশাপাশি তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ তাঁর। যাওয়ার আগে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে যায় তাঁরা।