Feet Tanning: রোদে পুড়ে ট্যান পড়েছে পায়ে, ময়লা-সহ কালো ভাব দূর করুন এই ৪ টোটকায় - Bengali News | Get rid of sun burnt tanned legs, dirt and blackness with these 4 tips - 24 Ghanta Bangla News
Home

Feet Tanning: রোদে পুড়ে ট্যান পড়েছে পায়ে, ময়লা-সহ কালো ভাব দূর করুন এই ৪ টোটকায় – Bengali News | Get rid of sun burnt tanned legs, dirt and blackness with these 4 tips

Spread the love

প্রখর রোদের কারণে ত্বক, চুল ও ত্বকের অবস্থা রুক্ষ হয়ে ওঠে। চুল, ত্বক ও মুখের সৌন্দর্য বজায় রাখার জন্য সঠিক স্কিনকেয়ার নিলেও মাথা থেকে বেরিয়ে যায় পায়ের কথা। এই প্রচণ্ড গরমে পা পরিষ্কার রাখাটাও গুরুত্বপূর্ণ। ঘরে খালি পায়ে গাঁটা বা বাইরের ধুলো ম.লা লেগে কালো ভাব হওয়া ছাড়াও পায়ে ট্যান পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। মুখে ও হাতের ত্বকে সানস্ক্রিন ক্রিম বা লোশন ব্যবহার করা হলেও পায়ে ক্রিম ব্যবহার করা হয় না অনেক সময়। তাতে পা ট্যানিংয়ের শিকার হতে হয়। আবার পা পরিষ্কার না করার ফলে ময়লার একটি পুরু স্তর জমে যায়। গরমের সময় ঘরের বাইরে বের হলে পা ট্যানিং হওয়া থেকে বিরত থাকতে খোলা জুতো বা চটি না পড়াই ভালো। তাতে পায়ে ট্যান পড়ে বেশি। সবসময় ঢাকা দেওয়া জুতো ব্যবহার করাই শ্রেয়।

অন্য়দিকে ম্যানিকিওর বা প্যাডিকিওর করার জন্য বারবার স্যালোঁতে যাওয়া অনেকের কাছে ব্যয়বহুল ও সময়সাপেক্ষ হয়। তাই ঘরের টোটকা বা সহজ ঘরোয়া প্রতিকার গ্রহণ করতে পারেন। তাই পায়ের কালো ভাব দূর করবেন কীভাবে, তা জেনে নিন এখানে…

দুধ ও ক্রিম

পায়ের কালো ভাব সম্পূর্ণরূপে সৌন্দর্য নষ্ট করতে পারে। এই কালো ভব দূর করতে দুধ ও ক্রিম ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ পায়ে আর্দ্রতা আনে। পিগমেন্টেশন দূর করতেও সাহায্য করে। একটি পাত্রে দুধ ও ক্রিম একসঙ্গে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে পায়ে লাগান। এরপর প্রায় ২ ঘন্টা অপেক্ষা করার পর ধুয়ে ফেলুন।

হলুদ ও বেসন

বহু যুগ ধরেই এই মিশ্রণের গুণের কথা বহুল প্রচলিত। পায়ের ট্যানিং দুর করতে এই মিশ্রণ শুধু উপকারী তাই নয়, পায়ের মৃতকোষও দূর করতেও সাহায্য করে। একটি বাটিতে বেসন, হলুদ ও দই মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করুন। তারপর পায়ের মধ্যে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে পারেন।

পেঁপে ও মধু

পায়ের ট্যানিং দূর করতেও পেঁপে ও মধুর পেস্ট অত্যন্ত কার্যকর। এর জন্য পেঁপের রস ও পাল্প নিয়ে তাতে দুধ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। প্রায় আধঘণ্টা অপেক্ষা করার পর ধুয়ে ফেলুন।

টমেটো ও দই

টমেটো ত্বকের ট্যান দূর করতে মোক্ষম দাওয়াই। ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ও ত্বককে চকচকে ও পরিষ্কার করতেও টমেটোর রস অত্যন্ত উপকারী। এছাড়া দইয়ের সাহায্যে ত্বককে এক্সফোলিয়েট করা আরও সহজ হয়ে যায়। টমেটোর লাল ত্বক ফেলে দিয়ে একটি মিক্সারে রেখে ভাল করে পেস্ট করে নিন। তাতে দই মিশিয়ে নিন। এবার ট্যান পড়েছে সেই পায়ে প্রায় আধঘণ্টা রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *