Emraan Hashmi: ঠোঁট দিয়ে জেনেলিয়ার দুল খুললেন ইমরান, রিতেশকে টেনে খোঁচা নেটপাড়ার | Emraan Hashmi Uses Lips to Remove Genelia Deshmukh's Earring on Indian Idol, Netizens Drag Riteish - 24 Ghanta Bangla News
Home

Emraan Hashmi: ঠোঁট দিয়ে জেনেলিয়ার দুল খুললেন ইমরান, রিতেশকে টেনে খোঁচা নেটপাড়ার | Emraan Hashmi Uses Lips to Remove Genelia Deshmukh’s Earring on Indian Idol, Netizens Drag Riteish

Spread the love

ইমরান হাশমি (Emraan Hashmi) থাকবেন, আর সেখানে একটু রোম্যান্সের তড়কা থাকবে না, তা আবার হয় নাকি! তবে এবার আর পর্দায় নয়, একেবারে রিয়্যালিটি শো-এর মঞ্চেই পুরনো মেজাজে ধরা দিলেন তিনি। সামনে বসে জেনেলিয়া দেশমুখ (Genelia Deshmukh)। আর কথা বলতে বলতেই তাঁর কানের দুল খুলে নিলেন ইমরান। ভাবছেন এতে আর নতুন কী? চমকটা হল, হাত দিয়ে নয়, দুলটা তিনি খুললেন একেবারে মুখ দিয়ে! ব্যস, এইটুকুতেই তোলপাড় নেটদুনিয়া।

মঞ্চে হঠাৎ কী এমন ঘটল?

সামনেই মুক্তি পাচ্ছে ইমরান আর জেনেলিয়ার নতুন ছবি ‘গানমাস্টার জি৯’। তারিখটা ২৭ নভেম্বর। সেই ছবির প্রচারেই ‘ইন্ডিয়ান আইডল: লেজেন্ডস রিটার্ন’-এর বিশেষ পর্বে এসেছিলেন দু’জনে। বিচারক হিমেশ রেশমিয়ার সুর করা গান আর ছবির গল্প নিয়ে বেশ জমজমাট আড্ডা চলছিল। হঠাৎই ‘দর্দ-এ-দিল দর্দ-এ-জিগর’ গানের একটা রোম্যান্টিক দৃশ্য মঞ্চেই করে দেখানোর প্ল্যান হল।

অনুষ্ঠানের প্রোমোতে দেখা গিয়েছে, একটা বেঞ্চে চুপচাপ বসে আছেন জেনেলিয়া। ধীরে ধীরে তাঁর কাছে এগিয়ে যান ইমরান। তার পরই আসল কাণ্ড! নিজের ঠোঁট দিয়ে জেনেলিয়ার কান থেকে দুলটা খুলে আনেন তিনি। চোখের সামনে এমন দৃশ্য দেখে শো-এর প্রতিযোগীদের কারও তো চোখ কপালে, কেউ আবার আনন্দে হইচই জুড়ে দিলেন!

ভিডিয়োটা সামনে আসতেই শুরু হয়েছে জোর তর্ক। নেটপাড়ার একাংশের মোটেও পছন্দ হয়নি ব্যাপারটা। কেউ বলছেন, ছবির প্রচারের জন্য এগুলো একেবারে ‘সস্তা স্টান্ট’। অনেকে আবার জেনেলিয়ার স্বামী রীতেশ দেশমুখকে টেনে এনে খোঁচা দিতে ছাড়েননি। একজন তো সরাসরি লিখেই বসলেন, “একবার ভাবুন তো, কোনও মেয়ে যদি রিতেশের সঙ্গে এমন করত! জেনেলিয়া কি চুপ থাকতেন?” আর একজনের রসিকতা, “ইমরানের সঙ্গে জুটি বেঁধেছেন যখন, এটুকু তো হবেই!”

পাশে দাঁড়ালেন ভক্তরাও
তবে সবাই যে রেগে গিয়েছেন, তা কিন্তু নয়। দুই তারকার ভক্তরা ঢাল হয়ে দাঁড়িয়েছেন তাঁদের পাশে। তাঁদের সাফ কথা, ইমরান আর জেনেলিয়া দু’জনেই পেশাদার শিল্পী। ছবির প্রচারে একটা দৃশ্য অভিনয় করে দেখিয়েছেন মাত্র। এতে বাঁকা চোখে দেখার বা নিন্দা করার কিছু নেই। নিন্দে হোক বা প্রশংসা, ছবি মুক্তির আগেই যে এই ছোট্ট দৃশ্যটা নিয়ে চর্চা বেশ জমে উঠেছে, তা কিন্তু মানতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *