হাতির কবল থেকে রক্ষা
হাতির হানা থেকে প্রাণে বাঁচলেন জলপাইগুড়ির ময়নাগুড়ির বর্মনপাড়া এলাকার নিরাশা রায়! প্রাণ বাঁচাতে বাড়ির পাশের নালায় প্রায় এক ঘণ্টা শুয়ে ছিলেন তিনি। দু’দিন ধরে তিস্তা সংলগ্ন বাসুসুবা এলাকায় ঘুরে বেড়াচ্ছে ৩০-৩৫টি হাতির দল। রবিবার রাত পৌনে দুটো নাগাদ হাতির দলটি তিস্তা পেরিয়ে প্রবেশ করে বর্মনপাড়া এলাকায়। সেখান থেকে নিরাশার বাড়িতে ঢোকে। বাড়ির উঠোনে হাতি দেখে প্রাণে বাঁচতে পাশের নালাতে লাফ দেন। প্রায় এক ঘণ্টা সেখানে শুয়ে ছিলেন তিনি।