East Bengal vs Al Hussein LIVE: AFC-তে শেষ সুযোগ, মরণবাঁচন ম্যাচে নামছে ইস্টবেঙ্গল
নেই এডমুন্ড-আনোয়ার
চোটের জন্য দীর্ঘদিনের জন্য ছিটকে গিয়েছেন অ্যাটাকার এডমুন্ড। চোট সারিয়ে এখনও ফিট হতে পারেননি ডিফেন্ডার আনোয়ার আলি। আল হুসেইনের বিরুদ্ধে এই ম্যাচে খেলতে পারবেন না তাঁরা।
পয়েন্ট টেবলে দুই দলের অবস্থান
ACL 2-তে চার ম্যাচ খেলে একটাতেও জয় পায়নি ইস্টবেঙ্গল। দুই পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে তারা। অন্য দিকে চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হুসেইন। প্লে-অফে যেতে গেলে এই ম্যাচে জিততেই হবে ইস্টবেঙ্গলকে।
কী হয়েছিল প্রথম লেগের ফল?
জর্ডানে গিয়ে প্রথম লেগের ম্যাচে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে লাল-হলুদ ব্রিগেড। ২-২ গোলে শেষ হয় ম্যাচ।
কোথায় আয়োজিত হবে ম্যাচ?
ইস্টবেঙ্গলের হোম ম্যাচ আজ। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে এই ম্যাচ।
কখন শুরু খেলা?
মঙ্গলবার ভারতীয় সময় সন্ধে ৭টা ১৫ থেকে শুরু হবে এই ম্যাচ।
মুখোমুখি ইস্টবেঙ্গল-আল হুসেইন
AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচে নামছে ইস্টবেঙ্গল ও আল হুসেইন।