নেই ‘ট্রেডমার্ক’ জ্যাকেট, চাইলেন সেকেন্ড চান্সও, CEO পদে জেনসেন হুয়াং ফিরতেই উচ্ছ্বাস কর্মীদের - 24 Ghanta Bangla News
Home

নেই ‘ট্রেডমার্ক’ জ্যাকেট, চাইলেন সেকেন্ড চান্সও, CEO পদে জেনসেন হুয়াং ফিরতেই উচ্ছ্বাস কর্মীদের

Spread the love

তবে শুধু প্রত্যাবর্তনই নয়, জেনসেন ফিরতেই চাঙ্গা Nvidia-র শেয়ার। জেনসেনকে CEO পদে ফিরিয়ে আনতেই একলাফে কোম্পানির শেয়ারের দাম ৩১.৫ শতাংশ বেড়ে যায়। জানা যাচ্ছে এর জেরে মাত্র এক দিনেই হুয়াংয়ের ব্যক্তিগত সম্পত্তি বেড়েছে প্রায় ৩৩.৭ বিলিয়ন ডলার।

১১ দিনের ভোলবদল

মাত্র ১১ দিন আগেই হুয়াংয়ের পদত্যাগে সঙ্কটে পড়েছিল বিশ্বের অন্যতম বড় AI চিপ নির্মাতা সংস্থা Nvidia। ১২ নভেম্বর দায়িত্ব ছাড়ার পর সংস্থার বোর্ড সর্বসম্মত সিদ্ধান্তে তাঁকে আবার ২৩ নভেম্বর CEO, প্রেসিডেন্ট এবং বোর্ড সদস্যের পদে ফিরিয়ে আনে Nvidia।

তবে সংস্থার তরফে জানানো হয়েছে, জেনসেনের সঙ্গে ‘চিনা স্পাই’ অ্যালিস হুয়াংয়ের সম্পর্ক নিয়ে এখনও তদন্ত চলছে। আর এই তদন্ত ও প্রতাবর্তনের মধ্যেই জানা যাচ্ছে আরও একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন জেনসেন হুয়াং। অ্যালিস হুয়াং, কিম্বার্লি পাওয়েল ছাড়া আরও একাধিক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন Nvidia চিফ।

তাই তাঁর প্রত্যাবর্তন মানেই তদন্ত শেষ নয়। Nvidia জানিয়েছে, হুয়াংয়ের সহযোগিতায় স্বাধীন ভাবে তদন্ত চলবে। আপাতত বোর্ড চেয়ারম্যান হিসেবে থাকছেন হার্ভে জোন্স এবং CFO পদে দায়িত্ব সামলাবেন কোলেট ক্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *