৫৩ বলে ২০৪ রান, দোহায় একাধিক রেকর্ড গড়লেন ১৫ বছরের বৈভব - 24 Ghanta Bangla News
Home

৫৩ বলে ২০৪ রান, দোহায় একাধিক রেকর্ড গড়লেন ১৫ বছরের বৈভব

Spread the love

একটা ইনিংস, ৫৩ বল, ২০৪ রান! ব্যাট হাতে দোহায় যেন ঝড় নয়, সাইক্লোন বইয়ে দিল ১৫ বছরের বৈভব সূর্যবংশী। এশিয়া কাপ রাইজ়িং স্টারসের (Asia Cup Rising Stars) ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে একাধিক রেকর্ড গড়লেন বৈভব। সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বোলারদের কার্যত অসহায় করে একের পর এক ছক্কা হাঁকাল সে। মাত্র ২৮ বলে শতরান, ৪০ বলে দেড়শো, ৫২ বলে দ্বিশতরান! লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতরান, দ্রুততম দেড়শো ও দ্রুততম দ্বিশতরানের বিশ্বরেকর্ড এখন বৈভবের দখলে। শুধু তা-ই নয়, এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও ভেঙে দিয়েছে সে। ৫৩ বলে ২০৪ রানের ইনিংসে মেরেছে ২৮টি ছক্কা ও সাতটি চার। মাত্র ১৫ বছর বয়সে এমন এক ইনিংস খেলে ক্রিকেটের বুক ওলটপালট করে দিল বৈভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *