মোংলায় খালাস হতো বিপুল বিস্ফোরক, উদ্বিগ্ন গোয়েন্দারা - 24 Ghanta Bangla News
Home

মোংলায় খালাস হতো বিপুল বিস্ফোরক, উদ্বিগ্ন গোয়েন্দারা

Spread the love

গোয়েন্দাদের উদ্বেগ বাড়িয়েছে আর একটি তথ্য— কে বা কারা এই বিপুল সামগ্রী আমদানি করছে, কারাই বা বাংলাদেশের মোংলা বন্দর থেকে সেগুলি বুঝে নেবে, কোনও কিছুই লেখা নেই জাহাজটির কাগজপত্রে। এক গোয়েন্দা কর্তার দাবি, রেজিস্ট্রেশন ও আমদানির কাগজে গরমিল থেকে দু’টি জিনিস স্পষ্ট— স্মাগলিং করে আনা হচ্ছিল এই সব সামগ্রী। কারা এই চোরাচালান করছে, তা–ও গোপন রাখা হচ্ছিল। অর্থাৎ, কাগজে নাম-ঠিকানা ছাড়াই বন্দর থেকে এত বিপুল সামগ্রী সরিয়ে নিয়ে যাওয়ার মতো যোগাযোগ ও পরিকাঠামো যে আমদানিকারীদের রয়েছে, সেটাও স্পষ্ট গোয়েন্দাদের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *