আল হুসেইনের বিরুদ্ধে কেমন একাদশ সাজালেন হাবাস ? - 24 Ghanta Bangla News
Home

আল হুসেইনের বিরুদ্ধে কেমন একাদশ সাজালেন হাবাস ?

Spread the love

এক ঘন্টাও বাকি নেই। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে (East Bengal )এসিএল টুয়ের পরবর্তী হোম ম্যাচে নামবে ইস্টবেঙ্গল ক্লাব। যেখানে তাদের লড়াই করতে হবে জর্ডানের শক্তিশালী…

east-bengal-vs-al-hussein-starting-xi

এক ঘন্টাও বাকি নেই। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে (East Bengal )এসিএল টুয়ের পরবর্তী হোম ম্যাচে নামবে ইস্টবেঙ্গল ক্লাব। যেখানে তাদের লড়াই করতে হবে জর্ডানের শক্তিশালী ক্লাব আল হুসেইনের বিরুদ্ধে। যেই ম্যাচের অপেক্ষায় রয়েছে লাল-হলুদ সমর্থকরা।

গত সেপ্টেম্বরে এই দলের মুখোমুখি হয়ে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু করেছিল ইস্টবেঙ্গল। সেই অ্যাওয়ে ম্যাচে দুইটি গোলের ব্যবধানে এগিয়ে থেকেও পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেদের। যেটা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে।

আরও দেখুনঃ ৫২ বলে ঝোড়ো ২০০! একের পর এক রেকর্ড ব্রেক সূর্যবংশীর

পরবর্তীতে ভালো পারফরম্যান্স করার টার্গেট থাকলেও পয়েন্ট হওয়াতে হয়েছিল শেষ মুহূর্তে। বর্তমানে যা পরিস্থিতি তাতে পরের রাউন্ডে স্থান করতে হলে বাকি ম্যাচগুলিতে জয় পাওয়ার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্যান্য দলগুলির ওপর।

এক কথায় বলতে গেলে দ্বিতীয় রাউন্ডে যাওয়া কার্যত অসম্ভব লাল-হলুদের কাছে। (East Bengal )তবে সেই সব ভুলে এবার ঘরের মাঠে নিজেদের সেরাটাই নিতে চাইবেন সকল ফুটবলাররা। সেইমতো নিজের একাদশ সাজিয়েছেন হাবাস। যেখানে গোলরক্ষক হিসেবে থাকছেন আজ ফূর্বা লাচেনপা।

ডিফেন্ডারদের মধ্যে থাকছেন লালচুংনুঙ্গা, সন্দীপ মান্ডি, দিয়াগো জিভুলিচ এবং জয় গুপ্তা। মাঝমাঠের দায়িত্বে থাকছেন দানি রামিরেজ‌, জিকসন সিং, মহম্মদ বাসিম রশিদ। আপফ্রন্টে থাকছেন ডেভিড লালহানসাঙ্গা, ক্রিস ইকোনোমিডিস এবং আকে আর্নড লোবা। পরবর্তীতে রিজার্ভ বেঞ্চ থেকে ফুটবলারদের নামাতে পারেন হাবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *