অনাথ আশ্রমে নাবালিকাদের যৌন হেনস্থা! গ্রেফতার ধর্মপ্রচারক আব্রাহাম জয়পাল - 24 Ghanta Bangla News
Home

অনাথ আশ্রমে নাবালিকাদের যৌন হেনস্থা! গ্রেফতার ধর্মপ্রচারক আব্রাহাম জয়পাল

Spread the love


দরিদ্র ও অসহায় শিশুদের জীবন বাঁচানোর মহান ব্রত নিয়ে গড়ে তুলেছিলেন সংস্থা।(Abraham Jayapal) সেই আশ্রমেরই নাবালিকাদের ওপর পৈশাচিক যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল এক ভারতীয়…

দরিদ্র ও অসহায় শিশুদের জীবন বাঁচানোর মহান ব্রত নিয়ে গড়ে তুলেছিলেন সংস্থা।(Abraham Jayapal) সেই আশ্রমেরই নাবালিকাদের ওপর পৈশাচিক যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল এক ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান খ্রিস্টান ধর্মপ্রচারকের বিরুদ্ধে। ৫৩ বছর বয়সী আব্রাহাম জয়পাল পাপাবাথিনি নামে ওই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI)।

মিসৌরির ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের একটি ফেডারেল গ্র্যান্ড জুরি (Abraham Jayapal)তাঁর বিরুদ্ধে ভারতে নাবালিকাদের সঙ্গে অবৈধ ও অপরাধমূলক যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার চারটি গুরুতর ধারায় চার্জশিট গঠন করেছে। বর্তমানে বিচার চলাকালীন তাঁকে জেল হেফাজতেই রাখার নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত। আব্রাহাম জয়পাল পাপাবাথিনি আমেরিকার কানসাস সিটিতে অবস্থিত ‘রেসকিউইং লাইভস’ (Rescuing Lives) নামক একটি অলাভজনক খ্রিস্টান সংস্থার সভাপতি।

আরও দেখুনঃ ১৩০ র বদলে ২৬ আসন ! যোগী রাজ্যে প্রকট হচ্ছে অখিলেশ-রাহুল দ্বন্দ্ব

ভারতের রাস্তা ও বস্তি থেকে অনাথ শিশু এবং বিধবাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় ও শিক্ষার ব্যবস্থা করার নাম করে এই সংস্থাটি আমেরিকায় বিপুল পরিমাণ অনুদান সংগ্রহ করত। এই সংস্থার অধীনে অন্ধ্রপ্রদেশের এনটিআর জেলার চিল্লাকাল্লুতে একটি অনাথ আশ্রম এবং বিশাখাপত্তনমে একটি স্কুল পরিচালিত হয়, যেখানে মূলত ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের রাখা হত।

এফবিআই-এর হলফনামা ও মার্কিন বিচার বিভাগের নথিতে আব্রাহামের যে কুকীর্তির বিবরণ উঠে এসেছে, তা রীতিমতো শিউরে ওঠার মতো। তদন্তকারীদের দাবি, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে আব্রাহাম বহুবার ভারতে আসেন এবং চিল্লাকাল্লু ও বিশাখাপত্তনমে ১৪ থেকে ১৭ বছর বয়সী অন্তত তিনজন নাবালিকাকে একাধিকবার যৌন নির্যাতন করেন।

এই ঘটনার সবচেয়ে নৃশংস ও অমানবিক অধ্যায়টি ঘটেছিল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে। অভিযোগ অনুযায়ী, আব্রাহাম তখন ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন নির্যাতন করেন। এই ঘটনার তীব্র মানসিক আঘাত ও আতঙ্কে ওই কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। অভিযোগ, আব্রাহাম হাসপাতালে গিয়ে ওই নাবালিকার বাবা-মাকে বিশ্রাম নেওয়ার অজুহাতে বাইরে পাঠিয়ে দেন।

এরপর তিনি হাসপাতালের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে (Abraham Jayapal)আলো নিভিয়ে দেন এবং অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানাতেই ওই কিশোরীকে ফের যৌন নির্যাতন করেন। মেয়েটি বারবার বাধা দেওয়া সত্ত্বেও তিনি থামেননি। নির্যাতিতা কিশোরী এফবিআই-কে জানিয়েছে, পরবর্তী কয়েক বছরে আব্রাহাম তাকে অন্তত ১৫ থেকে ২০ বার যৌন হেনস্থা করেছেন।

এছাড়া ২০২২ সালের মার্চ মাসে চিল্লাকাল্লুর অনাথ আশ্রমের পাশেই নিজের বাড়িতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগও রয়েছে আব্রাহামের বিরুদ্ধে। পাশাপাশি, ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের এপ্রিল মাসের মধ্যে ১৬-১৭ বছর বয়সী আরও এক কিশোরীকে অন্তত ১০ বার যৌন নির্যাতন করার অভিযোগ নথিভুক্ত হয়েছে।

মার্কিন আইন অনুযায়ী, কোনো মার্কিন নাগরিক বিদেশের মাটিতে গিয়েও যদি অপ্রাপ্তবয়স্কদের ওপর যৌন নির্যাতন চালান, তবে আমেরিকার আদালতে তাঁর বিচার ও কঠোর শাস্তি হতে পারে। দোষী সাব্যস্ত হলে প্রতিটি ধারায় আব্রাহামের সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ইতিমধ্যেই এফবিআই-এর ‘চাইল্ড এক্সপ্লয়টেশন অপারেশনাল ইউনিট’ অন্ধ্রপ্রদেশের সম্ভাব্য আরও নির্যাতিতা ও সাক্ষীদের সন্ধানে তেলুগু ভাষাতেও বিবৃতি জারি করে তথ্য চেয়েছে। অন্যদিকে, ভারতের মানবাধিকার সংগঠনগুলির পক্ষ থেকেও অন্ধ্রপ্রদেশের ওই অনাথ আশ্রম ও স্কুলের কাজকর্ম এবং বিদেশি অনুদানের স্বচ্ছতা নিয়ে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *