Breaking News LIVE: নেপালে বিপর্যয়ের ১০ দিন অতিক্রান্ত - 24 Ghanta Bangla News
Home

Breaking News LIVE: নেপালে বিপর্যয়ের ১০ দিন অতিক্রান্ত

Spread the love

জেলায় জেলায় খাদ্যসুরক্ষা দপ্তরের অভিযান

রাজ্য জুড়ে চলছে হোটেল-রেস্তরাঁ-ক্যাফেতে খাবারের মান যাচাইয়ের কাজ। কলকাতা-সহ জেলায় অভিযান চালিয়ে উঠে আসছে একাধিক অনিয়ম। কোথাও পচা মাংস, তো কোথাও মানা হচ্ছে না হাইজিন।

নেপালে বিপর্যয়ের ১০ দিন অতিক্রান্ত

নেপালে বিপর্যয়ের পরে কেটে গিয়েছে ১০ দিন। এখনও নিখোঁজ প্রায় ৫০০০ জন। জারি রয়েছে উদ্ধারকাজ। যাঁরা এখনও নিখোঁজ রয়েছেন, প্রথমে মনে করা হয়েছিল তাঁরা জীবিত নেই। কিন্তু ধ্বংসস্তূপের ভিতর থেকে বেশ কয়েক জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তার পর থেকেই উদ্ধার কাজে নতুন করে উদ্যম পেয়েছেন সে দেশের প্রশাসন।

আগামী সপ্তাহ থেকে ফের বৃষ্টির পূর্বাভাস 

ফের বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *