পঞ্চায়েত, নগরোন্নয়ন এবং পর্যটন দপ্তরে নতুন নিয়োগে সায়
আগামী বছরের প্রথমার্ধের মধ্যেই রাজ্যে এক লক্ষ সরকারি চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপির সরকার। সে কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে ফের এক বার সেই লক্ষ্যমাত্রার কথা মনে করিয়ে দেন তিনি। শুভেন্দু জানান, ইতিমধ্যে ১০,১৪৬ নতুন নিয়োগে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তার মধ্যে শুধু স্বরাষ্ট্র দপ্তরেই হবে ৯,২৫০ নিয়োগ। পুলিশের সাব ইনস্পেক্টর পদেও ৬৫০ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগ হবে পঞ্চায়েত, নগরোন্নয়ন এবং পর্যটন দপ্তরেও।