কী দেখবেন, কোথায় থাকবেন, কী ভাবে যাবেন - 24 Ghanta Bangla News
Home

কী দেখবেন, কোথায় থাকবেন, কী ভাবে যাবেন

Spread the love

আসানবনিতে কোথায় থাকবেন?

আসানবনিতে হাতেগোনা কয়েকটি রিসর্ট আছে। দলমা পাহাড়ের আশপাশে সরকারি ও বেসরকারি থাকার জায়গা মিলবে। টাটানগরের সাকচিতে নানা ধরনের হোটেল পাওয়া যায়। নিজের গাড়ি না থাকলেও অসুবিধা নেই। হোটেলে বলে রাখলে তারাই গাড়ির ব্যবস্থা করে দেবে।

কলকাতা থেকে আসানবনি কী ভাবে যাবেন?

সড়কপথে

কলকাতা থেকে কোলাঘাট, বহরাগোড়া ও ঘাটশিলা হয়ে আসানবনি। পথে ১২, ১৬, ৪৯ ও ১৮ নম্বর জাতীয় সড়ক পড়বে।

  • নিজের গাড়িতে বম্বে রোড ও খড়্গপুর হয়ে ১৬ এবং ১৮ নম্বর জাতীয় সড়ক ধরে টাটানগর পৌঁছতে সময় লাগে প্রায় ছয় ঘণ্টা।

  • এসপ্ল্যানেড থেকে প্রতিদিন জামশেদপুরের সরকারি ও বেসরকারি বাস ছাড়ে।

ট্রেনে

হাওড়া থেকে টাটানগরগামী যে কোনও এক্সপ্রেস ট্রেনে চেপে টাটানগর স্টেশনে নামুন। সময় লাগে প্রায় চার ঘণ্টা। সেখান থেকে গাড়িতে আসানবনি পৌঁছতে আরও আধঘণ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *